Sylhet Today 24 PRINT

জিন্দাবাজারে মহানগর বিএনপির সমাবেশ শেষে পেট্রোল বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০১৮

সিলেটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ শেষে জিন্দাবাজার এলাকায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণ হয়েছে। তবে এ সময় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৮ মে) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

সমাবেশে বক্তারা দ্রুত খালেদা জিয়ার মুক্তি না দিলে সিলেট থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় রাস্তায় একটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে এ সময় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি। পরে পথচারীররা এসে আগুন নিভিয়ে ফেলেন।

কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, পেট্রোল বোমা বিস্ফোরণের কোন খবর তারা পান নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.