Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মাদ্রাসায় তালামীযের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ মে, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরের হবিবপুর কেশবপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৭ মে) মাদ্রাসা হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শাহজাহান সিদ্দীকীর সভাপতিত্বে ও হাফিজ সামসুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি গিয়াস উদ্দিন, শিক্ষক মাওলানা আলী হোসেন, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি হাফিজ তারিছ আলী, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় শাহজাহান সিদ্দিকীকে সভাপতি হাফিজ শামছুর রহমানকে সাধারণ সম্পাদক করে (২০১৮-২০১৯) সেশনের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.