Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের সভাপতি জুনেদ আহত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ০৯ মে, ২০১৮

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ (৩০) মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮মে)  রাত নয়টার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারের অদূরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি  জুনেদ আহমদ মোটরসাইকেল চালিয়ে মুন্সীবাজার থেকে ফেঞ্চুগঞ্জ আসছিলেন। এসময় মুন্সীবাজারের অদূরে ফরিদপুর নামক স্থানে আসার পর একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে জুনেদের বাম হাতে, দুই পায়ে ও মাথায়আঘাত পান।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ ইমন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত জুনেদ আহমেদকে উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে দুর্ঘটনার ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.