Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ১০ মে, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, অতিরিক্ত দাম লিখে বিদেশী প্রসাধনী সহ খাদ্যপণ্য বিক্রি করা, খাওয়ার অযোগ্য, নষ্ট, জন্মদিনের কেক বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসার লাইসেন্স না আনা সহ বিভিন্ন অপরাধে রসমেলা ফুড প্রোডাক্টসকে ২ হাজার, রাজমহলকে ৩ হাজার, স্বাদকে ৬ হাজার টাকা সহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন বড়লেখা উপজেলার উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মো. অফসার আলী ও বড়লেখা থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.