Sylhet Today 24 PRINT

ক্রীড়ালেখক সমিতির নতুন কমিটিকে বিভাগীয় ক্রীড়া সংস্থার অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০১৫

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার নব নির্বাচিত সভাপতি বদরুদ্দোজা বদর এবং সাধারণ সম্পাদক মামুন খান সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

অভিনন্দন বার্তায় ক্রীড়ালেখক সমিতির নেতৃবৃন্দ তাদের গতিশীল নেতৃত্ব ও লেখনির মাধ্যমে সিলেটের ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.