Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে রমজান উপলক্ষে প্রবাসীর অনুদান প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি |  ১১ মে, ২০১৮

পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আনুষ্ঠানিকভাবে অসহায় ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাদুভাই ছইল মিয়ার ছোটভাই মনছুর আলীর পক্ষ থেকে বিশ্বনাথের পালেরচক, কাঠলীপাড়া ও ছাতকের নরশিংপুরসহ আরও বিভিন্ন গ্রামের দরিদ্রদের মধ্যে প্রায় লক্ষাধিক টাকা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১০ মে) দুপুর ১২টার দিকে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের প্রধান কার্যালয় পালের চকে দরিদ্রদের মধ্যে এই অর্থ প্রদান করা হয়।

‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অর্থ বিতরণকালে পালেরচক গ্রামের প্রবীণ মুরব্বী লয়লুছ আহমদ, প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক তাওহীদুর রহমান রুহীন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.