Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটে ‘অনন্ত স্মরণ’

নিজস্ব প্রতিবেদক |  ১১ মে, ২০১৮

বিজ্ঞানলেখক অনন্ত বিজয় দাশ হত্যার বিচার দাবিতে 'অনন্ত স্মরণ' কর্মসূচির আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনন্ত বিজয়ের প্রতিকৃতিতে আলোক প্রজ্বলন করে অনন্ত হত্যার বিচারের দাবি জানানো হবে।

‘অনন্ত স্মরণ’ অনুষ্ঠানে সমমনা সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে লেখক ও বিজ্ঞান বিষয়ক পত্রিকা যুক্তি'র সম্পাদক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই রত্মেশ্বর দাশ বাদী হয়ে সিলেট নগরীর বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে মামলা করেন।

প্রথমে পুলিশ মামলাটির তদন্ত করলেও পরে তা সিআইডিতে হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.