Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পানিবন্দি ৫০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১২ মে, ২০১৮

কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নে পানিবন্দি ৫০ পরিবারের মধ্যে শুকনো খাবার চিরা ও গুড় বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ মে) ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক এ খাবার বিতরণ করেন।

নিম্নাঞ্চলের এই এলাকায় ৫০টি পানিবন্দি পরিবারের মধ্যে তাৎক্ষনিকভাবে এক কেজি চিরা ও ২৫০ গ্রাম গুড় বিতরণ করা হয়েছে। এ সময় মহিলা সদস্যা রওশন আরা বেগম, ব্যবসায়ী আরব আলী, সমাজকর্মী মাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর বলেন, নিম্নাঞ্চলের পতনউষার ইউনিয়নে পানিবন্দি আরো লোক রয়েছেন। সরকারি উদ্যোগে পানিবন্দি এসব মানুষদের সহায়তা করলে দরিদ্র ও অসহায় লোকেরা উপকৃত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.