Sylhet Today 24 PRINT

মাধবপুরে নবনির্মিত প্রাণীসম্পদ ভবনের উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি |  ১২ মে, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে নবনির্মিত প্রাণীসম্পদ ভবনের উদ্বোধন এবং খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ মে) সকালে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মো. মাহবুব আলী ভবনের উদ্বোধন করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমানের সভাপতিত্বে খামারি সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ইছাক আলী, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, চেয়ারম্যান ফারুক পাঠান, আরিফুর রহমান, তৌফিকুল আলম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাউছার মোল্লা প্রমুখ।

১ কোটি ১৫ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে প্রাণী সম্পদের অর্থায়নে ভবনটি নির্মিত হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথি ভবনের সামনে দুটি বকুল ফুলের চারা রোপণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.