Sylhet Today 24 PRINT

ছাতকে মাছ শিকার করতে গিয়ে একজনের মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ১২ মে, ২০১৮

ছাতকে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে আলকাব আলী (৫৫) একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের মৃত আবরু মিয়ার পুত্র।

শনিবার (১২মে) সকালে বোকা নদী থেকে তার লাশ উদ্ধার করেছেন স্থানীয় জনতা।

জানা যায়, গত শুক্রবার বেলা ১১টায় গ্রামে পাশে বোকা নদীতে ঝাল নিয়ে মাছ শিকারে গিয়ে ছিলেন আলকাব আলী। এক পর্যায়ে হঠাৎ করেই বোকা নদীর পানিতে তলিয়ে যান তিনি। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে দিনভর তল্লাশি করেও আলকাব আলীর কোন সন্ধান পায়নি।

শনিবার সকালে আলকাব আলীর লাশ বোকা নদীতে ভেসে উঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.