Sylhet Today 24 PRINT

তিনদিনব্যাপী সিলেট ক্রাফটার্স ঈদ মেলার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মে, ২০১৮

সিলেটের নারীদের হস্তশিল্পে উদ্ভোদ্য করতে নগরের মীরের ময়দান রোডস্থ লারোজ হোটেলের হল রুমে সিলেট ক্রাফটার্স গ্রুপ আয়োজিত তিনদিনব্যাপী ‘সিলেট ক্রাফটার্স ঈদ মেলা ২০১৮’ শেষ হল আজ। গত ১০ মে শুরু হয় ক্রাফটার্স গ্রুপ আয়োজিত এই ঈদ মেলা।

সিলেটের নারী উদ্যোক্তাদের সমন্বয়ে মোট ১৭ টি স্টল নিয়ে আয়োজন করা হয় এই মেলার। মেলায় নারীদের নিজেদের তৈরি বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীর পাশাপাশি চলে বিভিন্ন নান্দনিক পণ্যের ক্রয়বিক্রয়।

এই মেলায় নারীদের তৈরি করা ঘর সাজানোর সরঞ্জাম, বিভিন্ন ধরনের পোশাক, নকশী কাঁথা, বিভিন্ন ধরনের অলংকার, অর্কিডসহ হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়।

মেলায় নারীদের পাশাপাশি পুরুষের উপস্থিতি ছিল ব্যাপক। আয়োজকরা আগামীতে আরো বড় পরিসরে মেলার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.