Sylhet Today 24 PRINT

মীরাবাজারে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক  |  ১৩ মে, ২০১৮

সিলেটের মীরাবাজারের দর্জিপাড়া এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত রুমেন আহমেদ রুবেলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (১৩ মে) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিমীরাবাজারে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার যুবক গ্রেপ্তারযুক্ত রুমেল আহমেদ তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেই সময় ওই এলাকায় খেলতে থাকা ৮ বছরের এক শিশুকে তার আত্মীয়ের ঘরে নিয়ে যায়। ভয় পেয়ে শিশুটি কান্না করতে থাকলে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হয়। পরবর্তীতে শিশুটিকে তারা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় অভিযুক্ত রুমেন আহমেদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মীরাবাজারের সৌরভ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তপু আহমেদ।

সিলেট সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু জানিয়েছে, এ ঘটনার পর এলাকাবাসী তাকে এ বিষয়ে জানালে তিনি ঘটনাস্থলে যান। এবং অভিযুক্তকে পুলিশের হাতে হস্তান্তর করেন। অভিযোগ সত্য হলে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রুমেল আহমেদ রুবেল মীরাবাজার সৌরভ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এজাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন বলে জানা যায়। এ বিষয়ে এজাজ উদ্দিন বলেন, ঘটনাটি আমার বাসায় হয়নি। এই ঘটনার পর অভিযুক্ত পরিবারকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়। এছাড়া ভিক্টিমের পরিবারকে সংস্থার পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, অভিযোগ সত্য হলে অবশ্যই এর কঠোর শাস্তি হওয়া উচিত। যেন এলাকার আর কেউ এ ধরণের ঘটনা ঘটানোর সাহস না পায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.