কমলগঞ্জ প্রতিনিধি | ১৩ মে, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব মা দিবস-২০১৮ পালিত হয়েছে।
রোববার (১৩ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দা দাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মুর্শেদা খানম, উপজেলা মহিলা পরিষদ সভানেত্রী মুন্না রায়, কিশোরী ডলি বেগম।
অনুষ্ঠানে প্রায় অর্ধশত মা ও মেয়ে উপস্থিত ছিলেন।