Sylhet Today 24 PRINT

বড়লেখায় হাইস্কুল ও কলেজের অভিভাবক সদস্য নির্বাচন

বড়লেখা প্রতিনিধি |  ১৪ মে, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মে) শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এ নির্বাচন হয়। নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়।

এরমধ্যে বিদ্যালয় শাখায় ১ হাজার ৪৩৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৭৪৩ জন। কলেজ শাখায় ২৪২ জন ভোটারের মধ্যে ভোট দেন ১৭৪ জন।ভোটগণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

নির্বাচনে স্কুল শাখায় অভিভাবক সদস্য পদে অধ্যাপক আব্দুস সহিদ খান ৫০৯ ভোট এবং সেলিম উদ্দিন ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কলেজ শাখায় অভিভাবক সদস্য পদে খলিলুর রহমান ১১০ ভোট এবং আব্দুর রহমান বাবুল ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম রবিবার (১৩ মে) রাতে এসব তথ্য জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.