Sylhet Today 24 PRINT

নগরীতে ২দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০১৮

সিলেট নগরীর পাঠানটুলা থেকে ২দিন ধরে লামিয়া (১৫) নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে। সে নগরীর আখালিয়া ব্রাহ্মণ শাসন রাসুলবাগ আবাসিক এলাকার ব্লক সি-২নং বাসার রহমত উল্লাহর কন্যা এবং পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে নিখোঁজ স্কুল ছাত্রীর পিতা রহমত উল্লাহ কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৮১৮, তাং ১৩/ ০৫/১৮ ইং) দায়ের করেন। জানা যায় ১২ মার্চ সকাল ৯টার দিকে বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে আর বাসায় ফিরেনি।

তার সন্ধানে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান লামিয়া বেগম নিখোঁজ হয়েছে না কেউ তাকে ফুসলিয়ে নিয়ে গেছে এ ব্যাপারে তদন্ত  করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.