Sylhet Today 24 PRINT

স্যাটেলাইট উৎক্ষেপনের আনন্দে আতশবাজি

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০১৮

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ এর সফল উৎক্ষেপণের আনন্দে সারা দেশের মতো সিলেটেও আতশবাজি করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামে প্রশাসনের উদ্যোগে আতশবাজি উৎসব করা হয়।

বৃষ্টি উপেক্ষা করে আতশবাজি দেখতে ভিড় করেন বিপুল সংখ্যক মানুষ। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন  সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা আতশবাজি উৎসবে অংশ নেন।

এসময় স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ পরিচালক দেবোজিৎ সিংহ বলেন, স্যাটেলাইটের সফল উৎক্ষেপন বাংলাদেশের একটি বিরাট সাফল্য। এরমাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.