Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৬ মে, ২০১৮

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুকনপুরে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (২৬) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। বুধবার (১৬ মে)  সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফারুক হোসেন সিলেটের জৈন্তাপুর উপজেলার সামছু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী বালু বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র কর্মকার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.