জৈন্তাপুর প্রতিনিধি | ১৬ মে, ২০১৮
সিলেটের জৈন্তাপুরে দিনব্যাপী বারি মাল্টা-১ ফলের আধুনিক চাষাবাদের কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ-২০১৮ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের অর্থায়নে ও সাইট্রাস গবেষণা কেন্দ্রের জৈন্তাপুর এর প্রশিক্ষণ হল রুমে মঙ্গলবার দুপুরে আয়োজিত বারি মাল্টা-১ ফলের আধুনিক চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর পরিচালক (গবেষণা) ড. মো. লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট অঞ্চলে বিভিন্ন ধরনের লেবু জাতীয় ফলের উৎপাদন হয়ে থাকে, একেকটির সাধ ভিন্ন ধরনের হয়ে তাকে। বৃষ্টিবহুল সুনির্দিষ্ট গ্রীষ্ম ও শীতকাল বিশিষ্ট শুষ্ক ও উষ্ণ জলবায়ু এ অঞ্চলের জন্য বারি মাল্টা-১ চাষাবাদের উপযোগী। মল্টাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা মানব দেহের গঠন প্রণালীতে বিশেষ ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, বারি মাল্টা-১ ফলের খোসা থেকে পেকটিন প্রসাধনী ও ঔষধ শিল্পে ব্যবহার্য অত্যবশ্যকীয় তেল প্রস্তত করা যায়। এ ফল মানুষের সর্দিজ্বর নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বীজ ও কলমের মাধ্যমে মাল্টার বংশবিস্তার করা যায়। এ ফলটি স্থানীয় চাষিরা জাতে বেশী করে চাষাবাদে অগ্রসর হতে পারে এর জন্য জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র প্রয়োজনে আরোও প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
বারি মাল্টা-১ ফলের আধুনিক চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালায় আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্র, আকবরপুর, মৌলভিবাজার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জসিম উদ্দিন’র সভাপতিত্বে ও জৈন্তাপুর, সাইট্রাস গবেষণা কেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মো. লুৎফুর রহমান, সরেজমিন গবেষণা বিভাগ সিলেট’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।
বারি মাল্টা-১ ফলের আধুনিক চাষাবাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।