Sylhet Today 24 PRINT

ছাতকে ১৭ কিলোমিটার কনভেয়ার বেল্ট প্রতিস্থাপন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৬ মে, ২০১৮

দেশের শীর্ষ স্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের নিজস্ব ১৭কিলোমিটার দীর্ঘ কনভেয়ার বেল্ট সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

লাফার্জ-হোলসিম এর ছাতক প্ল্যান্টের টেকনিক্যাল টিম এ কাজটি সফলভাবে সম্পন্ন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

এ কনভেয়ার বেল্টের মাধ্যমে চুনাপাথর ভারতের মেঘালয়ের কুমরা থেকে সরাসরি সুনামগঞ্জের ছাতকে অবস্থিত তাদের সিমেন্ট তৈরির প্ল্যান্টে নিয়ে আসা হয়।

বিজ্ঞপ্তিতেতে জানানো হয়, প্রতিস্থাপিত কনভেয়ার বেল্টের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে চুনাপাথর আমদানি চলছে। সর্বমোট ১৭কিলোমিটার দীর্ঘ বেল্ট প্রতিস্থাপনের মাধ্যমে এই কনভেয়ার রোলটি পরিপূর্ণ করা হয়।

এ প্রতিস্থাপন কাজের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে লাফার্জ-হোলসিমের প্রধান নির্বাহি রাজেশ সুরানা বলেন, "কনভেয়ার বেল্টটি এখন নতুন প্রাণ পেল এবং এটা ছাতকে সিমেন্ট প্ল্যান্ট পরিচালনায় অত্যন্ত জরুরী এবং অপরিহার্য ভুমিকা রাখবে।"

উল্লেখ্য ১৭কিলোমিটার দীর্ঘ এ কনভেয়ার বেল্টের ১০ কিলোমিটার বাংলাদেশে এবং ৭ কিলোমিটার ভারতে অবস্থিত। এই বেল্টের মাধ্যমে ভারত থেকে কাঁচামাল এনে ছাতকে ক্লিংকার উৎপাদন করা হচ্ছে। লাফার্জ (বর্তমানে লাফার্জ-হোলসিম) ছাতকে ২০০৫ সালে দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্টটি স্থাপন করে।

লাফার্জ-হোলসিমেরে মিডিয়া ম্যানেজার তৌহিদুল ইসলাম জানান, ছাতকের স্বয়ংসম্পূর্ণ প্ল্যান্টটি ছাড়াও দেশে আরো তিনটি গ্রাইন্ডিং প্ল্যান্ট রয়েছে এই কোম্পানির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.