Sylhet Today 24 PRINT

পানিতে ডুবে আলোকচিত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০১৮

জগন্নাথপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মো. আবির হাসান (২২) নামের এক আলোকচিত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মে) জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে জানান মৃতের বন্ধু নাট্যকর্মী এনামুল হক সামি।

মৃত আবির হাসান নগরীর পাঠানটুলায় পার্কভিউ আবাসিক এলাকার মোহনা/এ ১৭৮ বাসার নুরুল হকের পুত্র ও একজন তরুণ প্রতিভাবান আলোকচিত্রী। বর্তমানে মৃতের বাসস্থান নগরীর পাঠানটুলায় হলেও তার আদি নিবাস খুলনা জেলায়।

মৃতের পরিবার ও বন্ধুদের সূত্রে জানা যায়, আবির হাসান তার বন্ধুদের সাথে জগন্নাথপুর ঘুরতে গিয়ে পুকুরে গোসল করতে নামেন। তিনি সাঁতার না জানাতে পুকুরের পানিতে ডুবে মারা যান।

রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মিলাদ হোসেন জানান, বুধবার বিকেলে বন্ধুর বাড়ির পাশের পুকুরে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান আবির। পরে আশপাশের লোকজন আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.