Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশের গাড়ী লক্ষ্য করে শিবিরের পেট্রোল বোমা (ভিডিও)

হরতালের সমর্থনে সকাল আটটার দিকে নগরীরর শাহী ঈদগাহ এলকায় ঝটিকা মিছিল করে ছাত্রদল। এসময় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ও কয়েকটি হাতবোমা বিষ্ফোরন ঘটায় তারা

নিউজ ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৫

হরতালের সমর্থনে সকাল আটটার দিকে নগরীরর শাহী ঈদগাহ এলকায় ঝটিকা মিছিল করে ছাত্রদল। এসময় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ও কয়েকটি হাতবোমা বিষ্ফোরন ঘটায় তারা। খবর পেয়ে পুলিশ আসলে সেখান থেকে পালিয়ে যায় তারা।

একই সময়ে নগরীরর কুমারপাড়া এলাকায় মিছিল খেকে পুলিশের পিকআপ ভ্যান লক্ষ করে পেট্রোল বোমা ছুড়ে ছাত্র শিবির। এতে পুলিশ ভ্যানের টায়ারে আগুন লাগে। তবে সাথে সাথে তা নিয়ন্ত্রন করায় ভ্যানের কোন ক্ষয়ক্ষতি কিংবা কেউ হতাহত হয়নি। পুলিশ এসময় মিছিলকারীদের ছত্রভংগ করতে আট রাউন্ড গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সকাল থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও নগরীজুড়ে সিএনজি অটোরিক্সাসহ ছোটখাটো যানবাহন চলাচল করেছে।
হরতাল অবরোধে সিলেট থেকে সব রুটে ট্রেন চলাচল করলেও প্রতিটি ট্রেনেই শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.