Sylhet Today 24 PRINT

সিলেটে আওয়ামী লীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, হুমায়ূন ইসলাম কামাল, মুহাম্মদ আলী দুলাল, এডভোকেট খোকন কুমার দত্ত, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরমান আহমদ শিপলু, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ আলী, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, শ্রমিক লীগ নেতা জাফর চৌধুরী, ময়নুল ইসলাম, আব্দুস সোবহান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন কামরান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সোহেল আহমদ সাহেল, কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য কালাম আহমদ, আবুল কালাম ফনিক, শ্রমিক লীগ নেতা নিয়াজ খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.