Sylhet Today 24 PRINT

সার্কিট হাউজ এলাকায় বিশেষ অভিযানে ২টি গাড়ি আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মে, ২০১৮

যানবাহন স্ট্যান্ড ও হকারমুক্ত করতে নগরীর সার্কিট হাউজ এলাকার সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ২টি গাড়ি আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) এ অভিযানে (সিলেট-ড-১১২১৯৬) নম্বরের ১টি ট্রাক ও (ঢাকা মেট্রো-গ-১২৫৯৪৬) ১টি প্রাইভেটকার আটক ও ৭টি মামলা দেয়া হয়েছে।

অভিযান চলাকালীন সময়ে যে গাড়িগুলোর চালক পাওয়া গেছে তাদেরকে মামলা দেয়া হয়েছে।

সহকারী কমিশনার মো. ইশতিয়াক ইমনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন এসএমপি ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক বি আমীন।

এসএমপি ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক বি আমীন বলেন, ‘সিলেটের একটি গুরুত্বপূর্ণ স্থান এই সার্কিট হাউজ এলাকা। একদল অসাধু লোক এই খালি জায়গায় যানবাহনের রেখে ও ফুটপাত দখল করে সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। সাধারণ জনগণের সুবিধার্থে আজকের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।’

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.