Sylhet Today 24 PRINT

হাজিরা দিতে মৌলভীবাজার আদালতে মাহমুদুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ মে, ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির কারণে দায়ের করা মামলায় মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে হাজিরা দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে হাইকোর্ট থেকে প্রাপ্ত ৪ সপ্তাহের আগাম জামিন আদেশের পত্র প্রদানের জন্য মাহমুদুর রহমান মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.জি.এম. আল মাসুদ এর আদালতে হাজির হন।

এ সময় মাহমুদুর রহমানের সাথে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সহসভাপতি ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা অলি সিদ্দিকী, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহিম রিপনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ.এস.এম আজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে সায়ের করা মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছেন। চীফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে সেই জামিনের আদেশপত্র প্রেরণ করলে আদালত তা গ্রহণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.