সিলেটটুডে ডেস্ক | ১৭ মে, ২০১৮
ফেঞ্চুগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিনহা, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, নির্বাচন পরিচালনা কমিটির আবু সাহেদ, সুনন্দা রায় প্রমুখ।
এছাড়াও সহকারী কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন চেয়ারম্যান সুফিয়ানুল কবির চৌধুরী, লেইছ চৌধুরী, আহমেদ জিলু, এমরান উদ্দিন, বদরুদ্দোজা।