Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৭ মে, ২০১৮

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক।

পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আছলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুনুর রশীদ ভূঁইয়া, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, রমুজ মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মুন্না রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক উপজেলা যুবলীগ সম্পাদক মোশাহিদ আলী, কমলগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক বখতিয়ার খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক বদরুল আলম জেনার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সায়েক আহমদ, উপজেলা যুবলীগ নেতা মো. সানোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, নিয়াজ মুর্শেদ রাজু, নুরুল ইসলাম ইলিয়াস, আলাল মিয়া প্রমুখ।

পরে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.