Sylhet Today 24 PRINT

কিডনি রোগীকে কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সহায়তা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৭ মে, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মির্জাপুর গ্রামের কিডনি রোগে আক্রান্ত সফি চৌধুরীকে চিকিৎসা বাবত নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স।

বুধবার (১৬ মে) সফি চৌধুরীতে বাড়ীতে তাঁর হাতে টাকা তুলে দেন কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজাদ চৌধুরী, ছাত্রনেতা মান্না চৌধুরী, ফজলুর রহমান, আদনান চৌধুরী, রফি হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.