Sylhet Today 24 PRINT

সিসিকের ড্রেইন-নালা পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুন, ২০১৫

সিলেট সিটি কর্পোরেশনের ড্রেইন-নালা পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নগরীর ১৯নং ওয়ার্ডের ড্রেইন-নালা পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।

বুধবার সকালে হযরত শাহ মীর (র:) জামে মসজিদ এর সামনে থেকে ড্রেইনের পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। পরিস্কার পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন ১৯নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর দিনার খান হাসু। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কনজারভেন্সি শাখার আনোয়ার হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.