Sylhet Today 24 PRINT

জাফলংয়ে ১৫টি বোমা মেশিন ও সরঞ্জাম ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৭ মে, ২০১৮

সিলেটের জাফলংয়ে নয়াগাঙ্গের পাড়, বাউরবাগ এলাকা থেকে বোমা মেশিন দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধ করতে আবারও টাস্কর্ফোসের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস’র নেতৃত্বে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত তিন ঘন্টা অভিযান চালিয়ে ১৫টি বোমা মেশিন ও বিভিন্ন সরঞ্জামে অগ্নি সংযোগ করে তা বিনষ্ট করা হয়।  

এসময় গোয়াইনঘাট থানার এসআই উসমান গণি, সংগ্রাম বিজিবি’র ক্যাম্প কমান্ডার মো. জয়নাল আবেদীনসহ  পুলিশ ও বিজিবির অর্ধ শতাধিক সদস্য অভিযানে উপস্থিত ছিলেন।  

এর আগে গত মঙ্গলবার (১৫ মে) একই এলাকায় অভিযান চালিয়ে ৪ টি বোমা মেশিন বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। মানুষ জনের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের সহযোগীতাই পারবে একমাত্র পরিবেশের বিপর্যয় ঠেকাতে।

তাই পরিবেশ বিনষ্ট করে বোমা মেশিন দিয়ে অবৈধ পন্থায় সকল প্রকার পাথর উত্তোলন বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় এলাবাসীকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.