রমজান মাস উপলক্ষে সিলেট বিদ্যুৎ বিভাগের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০১৮
রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির নামাযের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে গ্রাহকদের প্রতি কিছু নির্দেশনা প্রদান করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), বিতরণ অঞ্চল সিলেট।
নির্দেশনায় অনুরোধ জানানো হয়-
- মিল কারখানা, ওয়েল্ডিং মেশিন, ওয়ার্কশপ, কাপড় ইস্ত্রির দোকান বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা।
- মার্কেটগুলোতে রাত ৮টার পর বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখা এবং এই সময়ের পর মার্কেট খোলা রাখতে চাইলে মার্কেট কর্তৃপক্ষকে নিজস্ব জেনারেটর ব্যবহার করা।
- ফিলিং স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বিউবোর বিদ্যুৎ বন্ধ রাখা এবং ঐ সময় জেনারেটর ব্যবহার করা।
- অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা।
এ বিষয়ে বিউবো বিতরণ সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে সবার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.