নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০১৮
রমজানের প্রথম দিনে সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এছাড়া কোন কোন জায়গায় বজ্রসহ শিলাবৃষ্টি হবার সম্ভাবনাও আছে।
এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিলো ৭৬ শতাংশ যা সন্ধ্যা ৬টায় ৬৯ শতাংশে নেমে আসে।
এছাড়া বুধবার (১৬ মে) সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল (শুক্রবার) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে।