বিশ্বনাথ প্রতিনিধি | ১৯ মে, ২০১৮
সিলেটের বিশ্বনাথ উপজেলার মিয়ার বাজারস্থ ‘শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের’ সিদ্ধ বকুলতলা ধামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৩ আনা ওজনের স্বর্ণের তুলসী পাতা, প্রণামীর বাক্সে থাকা নগদ প্রায় ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।
শনিবার (১৯ মে) ভোররাতে মন্দিরের রান্না ঘরের পেছনের ভেন্টিলেটর ও মন্দিরের দেবতার ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরেরা।
খবর পেয়ে ওসমানীনগর সার্কেল মুহাম্মদ সাইফুল ইসলাম, থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, ওসি তদন্ত মুহাম্মদ দুলাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ধর্ষ চুরির এ বিষয়টি নিশ্চিত করেছেন শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা ধাম পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।