Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে চুরিকরা গরুসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুন, ২০১৫

দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে গরুসহ ইজার আলী (৫০) ও আব্দুল হামিদ (৪০) নামে দুই চোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) গভীররাতে গরুসহ তাদের আটক করা হয়।

আটক ইজার আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের বাসিন্দা ও আব্দুল হামিদ একই এলাকার আব্দুস শুকুরের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিনগত রাতে ইজার আলী ও আব্দুল হামিদ একটি গরু নিয়ে আমবাড়ি বাজারে আসে।এ সময় বাজারের লোকজন এত রাতে গরু নিয়ে বাজারে আসার কারণ জানতে চাইলে তারা কোন উত্তর দিতে পারেনি। পরে দোয়ারাবাজার থানায় খবর দেওয় হলে পুলিশ এসে গরুসহ তাদের আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, কোম্পানীগঞ্জ থানায় খবর দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসির বরাত দিয়ে তিনি আরো জানান, গরুটি চুরি করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যেই ইজার আলী ও আব্দুল হামিদ  আমবাড়ি বাজারে গরুটি নিয়ে এসেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.