Sylhet Today 24 PRINT

রাজনগরে ভাইয়ের হাতে ভাই খুন

রাজনগর প্রতিনিধি, |  ২২ মে, ২০১৮

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারের নয়াটিলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের নাম বজরু খাঁন (৫৫)।

জানা যায়, সোমবার (২১ মে) সকালের দিকে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে উমর খাঁন ও আলম খাঁন দেশীয় অস্ত্র দিয়ে বজরু খাঁনকে আঘাত করলে গুরুতর আহত তিনি।

এঘটনায় নিহত বজরু খানের ছেলে নেওয়াজ খান বাদী হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ২৭)।

মঙ্গলবার রাত ১০টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.