Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৩ মে, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আদমপুর ইউনিয়নে বজ্রপাতে নিহত প্রবাসী জসিম উদ্দীন (২৫) পরিবারকে সরকারিভাবে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। নিহত প্রবাসীর স্ত্রী  পারভীন বেগমের হাতে সরকারী সহায়তার ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.