Sylhet Today 24 PRINT

দিরাই প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি |  ২৫ মে, ২০১৮

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবে সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একে কুদরত পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি জুবের সরদার দিগন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, সদস্য রুহুল আমিন, মুক্তার হুসেন, সালমান আহমেদ প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে আগামি ৮ জুন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.