Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে চা শ্রমিক নারীদের যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার সংবাদদাতা  |  ২৫ জুন, ২০১৫

চা বাগানের দলিত নারী ও কিশোরী যৌন নির্যাতনকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি এবং চা শ্রমিক নারীদের নিরাপত্তা বিধানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তিনটি সংগঠন।

বৃহস্পতিবার দুপুর বারোটায় মৌলভীবাজার প্রেস ক্লাব চত্ত্বরে  নাগরিক উদ্দ্যোগ, চা শ্রমিক নারী ফোরাম ও শমসেরনগর চা বাগান বাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন চা বাগানের শ্রমিকরা অংশ গ্রহন করেন।এ সময় একাত্মতা ঘোষনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহীন হোসেন প্রিন্স, সুজন সহ সাধারন সম্পাদক জাকির হোসের। এ সময় বক্তাব্য  রাখেন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন সভাপতি সুনিল কুমার মৃধা, চা শ্রমিক নারী ফোরাম সভাপতি গীতা রানী কানু, শমসের নগর ইউনিয়ন পরিষদ সদস্য মেরী বাল্ক, ছাত্র-যুব পরিষদের সহ সভাপতি মিখাইল পেরেগু।

মানববন্ধনে  বক্তারা বলেন  মৌলভীবাজারে গত দেড় বছরে চা বাগান এলাকায় দলিত নারী ও কিশোরীকে যৌন নির্যাতনের চারটি ঘটনা হয়েছে। এ সব ঘটনায় মামলা গুলোর বিচার দ্রুত সম্পন্ন করে দোষী ব্যক্তিদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। এছাড়া দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে আহবান জানানো হয় মানববন্ধনে।
এরপর একই দাবীতে মৌলভীবাজার প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.