Sylhet Today 24 PRINT

সিলেটে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০১৮

সিলেটের জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন তিনভাই। এদের মধ্যে দুজন আপন ভাই এবং অন্যজন তাদের চাচাতো ভাই।

শনিবার (২৬ মে) বিকেলে সিলেট সদর উপজেলার জিলকার হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২০) ও ইমন মিয়া (১০) এবং তাদের চাচাতো ভাই আবদুল আমিন (১৬)।

জানা যায়, জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে শনিবার বিকেলে তিন ভাই বজ্রপাতের শিকার হন। এ সময় হাওরে থাকা কয়েকজন মৎস্যজীবী তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে তিন ভাইয়ের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.