Sylhet Today 24 PRINT

ময়নুল হকের বাসায় পুলিশী তল্লশী, জেলা ও মহানগর বিএনপি’র নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৫

সিলেট জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. ময়নুল হকের মীরের ময়দানস্থ বাস ভবনে পুলিশী তল্লাশীর নামে হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিদাতারা হলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গফ্ফার, আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, এডভোকেট সামসুজ্জামান জামান, আব্দুল মান্নান ও এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.