Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

মাধবপুর প্রতিনিধি  |  ২৮ মে, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ডিবি পরিচয়ে এক বালু ব্যবসায়ীর ৩ লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে। রোববার (২৭ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী সুজনের পিতা দেওয়ান রফিক মিয়া জানান, রোববার দুপুর ১২টার দিকে তার ছেলে দেওয়ান সুজন মাধবপুর প্রাইম ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কুমিল্লা সিলেট বাসে করে রওয়ানা দেয়। এ সময় হাড়িয়া নামক স্থানে একটি মাইক্রোবাস দিয়ে একদল ছিনতাইকারী কুমিল্লা-সিলেট বাসটি গতিরোধ করে ডিবি পরিচয় দিয়ে সুজনকে বাস থেকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে ফেলে। পরে সুজনকে মারধর করে তার কাছ থেকে ৩ লক্ষ টাকা রেখে বিজয়নগর উপজেলার বাড়িউড়া এলাকায় ফেলে চলে যায়।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাওছার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারী চক্রটিকে ধরতে পুলিশের তৎপরতা চলছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.