চুনারুঘাট প্রতিনিধি | ২৮ মে, ২০১৮
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি গাজাঁসহ ৩ জনকে আটক করেছেন পুলিশ। রোববার (২৭ মে) থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. আজমিরুজ্জামান সাংবাদিকদের জানান, রোববার সকাল সাড়ে ৭টায় নিজ বসতবাড়ি থেকে ২ কেজি গাজাঁসহ হাছান আলী ওরফে গাজাঁ চাচা (৬৫) কে আটক করা হয়। দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্ডীছড়া বেলাদিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে কাঠের তিনটি বাক্সে ৯ কেজি গাজাঁসহ মনির মিয়া (২৫) ও দুলাল মিয়া (২১) কে আটক করে পুলিশ। এসময় গাজাঁ বহনে ব্যবহ্রত একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিক্সা আটক করা হয়।
হাছান আলী ওরফে গাজা চাচা আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর (কড়ইটিলা) এলাকার মৃত হায়দার আলী পুত্র। মনির মিয়া একই ইউনিয়নের গণকিরপাড় এলাকার চাঁন মিয়ার পুত্র ও দুলাল মিয়া একই ইউনিয়নের কালামন্ডল এলাকার আব্দুল করিমের পুত্র।
আটক ৩ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।