Sylhet Today 24 PRINT

সিলেটে লেগুনা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মে, ২০১৮

সিলেটে লেগুনা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর লামাবাজার পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যমলী পরিবহনের লেগুনাটি (সিলেট-ছ ১১-২৪৪১) পরিবহনের ব্যবস্থাপক রুহেল আহমদকে নিয়ে মির্জাজাঙ্গাল হয়ে লামাবাজারের দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ৫৪-১৩২৪) সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনাটি উল্টে যায়। এতে উভয় গাড়ির ২ চালকসহ গাড়ি দুটিতে থাকা ২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.