Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২

মাধবপুর প্রতিনিধি |  ২৮ মে, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে ১৪৫ পিছ ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দেওয়ান রমজান আলী গোপন সূত্রে খবর পেয়ে সোমবার (২৮ মে) ভোর রাতে তেলিয়াপাড়া নোয়াহাটি থেকে জয়নাল মিয়া (৩০) নামে এক মাদক চোরাকারবারীকে ৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জয়নাল মিয়া পার্শ্ববর্তী নাছিরনগর উপজেলার বেঙ্গাউতা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে।

এদিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম সোমবার সকালে উপজেলার হরষপুর রেলওয়ে কলোনি থেকে আব্দুল কাইয়ুম নামে এক মাদক চোরাকারবারীকে ১৪৫ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করেন। আব্দুল কাইয়ুম ওই কলোনির আব্দুল করিমের ছেলে।  

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুপুরে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.