Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর আওয়ামী লীগের ইফতার ৯ জুন, অতিথি প্রতিমন্ত্রী মান্নান

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৮ মে, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৩ রমজান (৯ জুন) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান।

রোববার (২৭ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের আয়োজনে এক প্রস্তুতি সভায় ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাসেম প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া বলেন, দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ইফতার মাহফিল আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান উপস্থিত থাকবেন। এছাড়া আওয়ামী লীগের র্শীষ পযার্য়ের নেতৃবৃন্দ থাকার সম্ভাবনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.