Sylhet Today 24 PRINT

অযৌক্তিক ফি বাতিলের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের স্মারকলিপি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ মে, ২০১৮

'৭০০ থেকে ১০ হাজার, আহা একি পরিহাস' এই স্লোগানের ব্যানারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭০০ টাকা ফি এর পরিবর্তে ১০ হাজার টাকা জরিমানার বিজ্ঞপ্তির প্রতিবাদে এবং অযৌক্তিক ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী।

সোমবার (২৮ মে) দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীর আয়োজনে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলের আগে সাধারণ শিক্ষার্থী আসাদ মনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দ্বিপাল ভট্টাচার্য, জুয়েল রাজু, আব্দুল হামিদ, অনিক রহমান, সাকিব আহমেদ, শাহ কামাল সাজু প্রমুখ।

পরে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.