Sylhet Today 24 PRINT

বড়লেখায় নিজবাহাদুরপুর ইউপির বাজেট ঘোষণা

বড়লেখা প্রতিনিধি |  ২৮ মে, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউপির ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ মে) দুপুরে ইউপি পরিষদ চেয়ারম্যান ময়নুল হক তাঁর ইউনিয়নের এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে সর্ব মোট আয় ১ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৩৬৪ টাকা, মোট ব্যয় ১ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৯৬৪ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৩ হাজার ৪০০ টাকা।

ইউনিয়ন পরিষদ হল রুমে বাজেট ঘোষণা অনুষ্ঠানের আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে ও চেয়ারম্যান প্যানেলের সদস্য সামাদ আহমদ তানিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কুদ্দুস আবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু, ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জল, উপজেলা যুবলীগ সদস্য তোয়ায়েল আহমদ স্বপন প্রমুখ।

এ সময় চেয়ারম্যান প্যানেলের সদস্য সিরাজ উদ্দিন, ইউপি সদস্য শামীম আহমদ, শামীম হোসেন, রশিদ আহমদ সুনাম, কবির আহমদ ও সাজু আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.