Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে পৌর মেয়রের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৯ মে, ২০১৮

‘চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’, ‘শেখ হাসিনার নির্দেশ-মাদকমুক্ত বাংলাদেশ’ স্লোগানে সুনামগঞ্জ শহরে মাদকবিরোধী র‌্যালি করেছেন পৌর মেয়র নাদের বখত।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে পৌর মেয়রের নেতৃত্বে শহরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পৌরসভা চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

মাদকমুক্ত সুনামগঞ্জ গড়ে তোলার আহবান জানিয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. অ্যাড. খায়রুল কবির রুমেন, সংস্কৃতিকর্মী প্রদীপ পাল নিতাই, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ, সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুব্রত সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি নুর মোহাম্মদ স্বজন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.