Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৬ জুন, ২০১৫

দিরাইয়ে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে শপথ নিয়েছে ৫ শতাধিক শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদের উদ্যোগে বাল্যবিবাহ যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালা শেষে বজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীরা এ শপথ নেয়।

তাদের কে শপথ বাক্য পাঠ করান দিরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলতাফ হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার অসিম সরকারের পরিচালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গভর্ন্যান্স প্রজেক্টের জেলা ফ্যাসিলেটর জিল্লুর রহমান, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া,প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.