Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ইয়াবাসহ আটক ১

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ মে, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে ইয়াবাসহ জামাল মিয়াকে (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১শ’ পিস উদ্ধার করা হয়। সোমবার (২৮ মে) রাতে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ী এলাকা থেকে তাকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে  জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জামালকে আটক করা হয়।
আটক জামাল ওই গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয় বলেও জানায় পুলিশ।

পুলিশ জানায়, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে জানা যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একেএম ফজলুল হক শিবলী  সিলেটটুডে টোয়েন্টিফোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ৪টি মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.