Sylhet Today 24 PRINT

বর্তমান সরকার দারিদ্রতার হার কমিয়েছে: এমপি ইমরান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ৩০ মে, ২০১৮

সরকারের ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতার হার কমিয়েছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বয়ং এসব প্রকল্প তত্ত্বাবধান করছেন। ভিজিএফ, ভিজিডি, টিআর, কাবিখা, কাবিটা, বয়স্ক ভাতাসহ যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলে আজ দেশ থেকে দরিদ্রতা হারিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের এসব উদ্যোগ প্রশংসনীয় এবং জনবান্ধব।

বুধবার (৩০ মে) গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদে ৬৪০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে ৬৪ মেট্রিক টন সাধারণ ও ৩০ কেজি করে ২৫০ পরিবারে পুষ্টি চাল বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সচিব কামরুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, থানার নবাগত অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ. মতিন, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমান, জাফলং পিয়াইন বার্তা সম্পাদক ইমরান হোসেন সুমন, যুবলীগ নেতা আব্দুল আজিজ, ইউপি সদস্য সয়েন ব্যানার্জি, জিলানী আহমেদ, শাহ আলম প্রমুখ। পরে প্রধান অতিথি পূর্ব জাফলং ইউনিয়ন কমপ্লেক্সের নির্মাণ কাজ ঘুরে দেখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.